Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনবলিউড

নতুন প্রেমে সৃজিত!

ভালোবেসে বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে ঘর বেঁধেছিলেন ছিলেন ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি। সম্প্রতি নাকি তাদের দূরত্ব বেড়েছে এমন খবর বেশ কিছুদিন ধরেই চাউর হয়েছে। যদিও সৃজিত বা মিথিলা কেউ অবশ্য এই নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেননি। এমন পরিস্থিতিতে সৃজিতের সঙ্গে অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরের একটি ভিডিও পরিচালকের দাম্পত্য আর প্রেম নিয়ে জল্পনা উস্কে দিয়েছে।

সম্প্রতি একটি ফিল্মি পার্টিতে ফ্রেমবন্দি হন দু’জনে। তার পর থেকেই ফিসফাস- তবে কি পরিচালকের জীবনে আবার উঁকি দিচ্ছে বসন্ত? যদিও এই ভাবনা নস্যাৎ করে দিয়েছেন পরিচালক স্বয়ং।

সৃজিত বলেন,“প্রেম নয়, আলেকজান্দ্রা আমার খুবই ভাল বন্ধু। ও অসম্ভব শিক্ষিত। আমরা দু’জনেই সাপ ভালবাসি। একটা পেট শপে আগে কাজও করেছে।’’

পরিচালক কি তবে ছবিতে নির্দিষ্ট কোনও চরিত্রে অভিনেত্রীকে ভাবছেন? এই প্রশ্নের উত্তরে সৃজিত জানালেন অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তাদের। তবে এখনও আলেকজান্দ্রার জন্য কোনও চরিত্র ভাবেননি।

বেশ কিছু দিন আগের ঘটনা। আচমকাই শোনা গিয়েছিল সৃজিত এবং মিথিলার বিবাহবিচ্ছেদ হয়েছে। তারা আর একসঙ্গে থাকেন না। যদিও সে কথা প্রকাশ্যে দু’জনের কেউই স্বীকার করেননি। উল্টে পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তবে বান্ধবী হিসাবে আলেকজান্দ্রা যে সৃজিতের জীবনে নতুন রং এনেছেন তা স্পষ্ট।

সংশ্লিষ্ট খবর

Back to top button