Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঅন্যান্য

‘রেস্ট ইন পিস এসিপি ’

দীর্ঘ সময় ধরে চলা ভারতের জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো ‘সিআইডি’র প্রিয় মুখ এসিপি প্রদ্যুমনকে আর দেখা যাবে না।‘সিআইডি’ থেকে চিরতরে সরে যেতে চলেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমসুত্রে খবর, জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো-এ খুব শিগগিরই একটি বড় মোড় দেখতে পাবেন দর্শকেরা। যেখানে মারা যাবেন এসিপি প্রদ্যুমন; আর তার মৃত্যু দিয়েই ‘সিআইডি’ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমন অর্থাৎ অভিনেতা শিবাজি সাতম।

‘সিআইডি’তে তাকে দেখা না যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো মন ভেঙেছে দর্শকের।

শনিবার রাতে সনি টিভি এক পোস্টে উল্লেখ করেছে, এসিপি প্রদ্যুমান আর জীবিত নেই! ওই পোস্টে একটি ছবি শেয়ার করে লিখেছে – ‘একটি যুগের অবসান। এসিপি প্রদ্যুমানের (১৯৯৮-২০২৫)। এসিপি প্রদ্যুমানের স্মৃতিতে… একটি অপূরণীয় ক্ষতি।’

সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা- ‘রেস্ট ইন পিস এসিপি।’

পোস্টটি প্রকাশ হতেই মাথায় বাজ পড়ার উপক্রম তার ভক্তদের। অনেকে ধরে নিয়েছেন- না ফেরার দেশে পাড়ি দিয়েছেন এই অভিনেতা। পরে অবশ্য বিষয়টি স্পষ্ট হয়। তিনি শুধু অভিনয় থেকেই বিদায় নিচ্ছেন। কিন্তু সেটাও, মেনে নিতে পারছেন না তারা।

এসিপি প্রদ্যুমন চরিত্রটি একটি আগামী পর্বে বোমা বিস্ফোরণের দুর্ঘটনায় মারা যাবে। পর্বটির শুটিংও ইতোমধ্যে শেষ। খুব শিগগিরই এটা সম্প্রচারিত হবে।

শিবাজীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শোক আর ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা। অভিনেতা নিজে বিরতি চাইলেও ভক্তরা এটা মানতে নারাজ।

সনি টিভির সেই পোস্টে এক ভক্ত লিখেছেন, এটা শুধু এসিপি প্রদ্যুমানের মৃত্যু নয়, এটা সিআইডি নাটক এবং সনি টিভির মৃত্যু। আপনারা একটা চরিত্র নয়, একটা ইতিহাসকে শেষ করে দিলেন।’

সংশ্লিষ্ট খবর

Back to top button