Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনহলিউড

৯৭তম অস্কার: যাদের হাতে উঠলো পুরস্কার

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। রোববার (২ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসে তারকাদের জমকালো আসর। বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫টায় শুরু হয়েছে অস্কার বিজয়ীদের নাম ঘোষণা।

এবারের আসরে বেশ কিছু চলচ্চিত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ‘এমিলিয়া পেরেজ’, ‘আনোরা’, ‘অ্যা রিয়েল পেইন’, ‘ব্রুটালিস্ট’সহ একাধিক ছবি প্রতিযোগিতায় জায়গা করে নেয়। সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’।

৯৭তম অস্কারের মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আমেরিকান অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি। এবারের আয়োজনে আর কাদের হাতে উঠলো পুরস্কার এক নজরে দেখে নেই বিজয়ীদের তালিকা-

১। সেরা পার্শ্ব অভিনেতা: আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন (অ্যা রিয়েল পেইন)।

২। সেরা পার্শ্ব অভিনেত্রী:

জো সালদানা (এমিলিয়া পেরেজ)।

৩।  সেরা পার্শ্ব অভিনেতা
কাইরান কুলকিন ( অ্যা রিয়েল পেইন)।

৪। মেকআপ এবং হেয়ারস্টাইলিং: দ্য সাবসটেন্স।

৫। ফিল্ম এডিটিং: শন বেকার (আনোরা)।

৬। মূল চিত্রনাট্য: শন বেকার (আনোরা)।

৭। অভিযোজিত চিত্রনাট্য: পিটার স্ট্রগান (কনক্লেভ)।

৮। অ্যানিমেটেড ফিল্ম: ফ্লো।

৯। অ্যানিমেটেড শর্ট ফিল্ম: ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস।

১০। কস্টিউম ডিজাইন: পল টাজেওয়েল (উইকড)।

সংশ্লিষ্ট খবর

Back to top button