Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

রাখির তৃতীয় স্বামী পাকিস্তানি, সীমান্তের ওপারে ঘর বাঁধবেন অভিনেত্রী!

সারা ক্ষণই নাকি প্রচারের আলোয় থাকতে চান রাখি সবন্ত। সেই কারণে যে কোনও সীমা নাকি পেরিয়ে যেতে পারেন রাখি। এ বার সত্যি সত্যি নাকি সীমানা পেরিয়ে পাকিস্তানে বলিপাড়ার এই বিতর্কিত অভিনেত্রী!

রাখি নাকি ফের বিয়ে করছেন। এর আগে দু’বার বিয়ে করেছেন তিনি। শেষ বার তো ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। যদিও দু’বারই ব্যর্থ হয় রাখির বিয়ে।এ বার তৃতীয় বিয়ের পথে রাখি। তবে গত দু’বারের মতো নাকি আর ভুল করবেন না, বদ্ধপরিকর তিনি। এ বার বিয়ে করছেন সীমান্তপারের পাত্রকে। রাখির হবু স্বামী পাকিস্তানি। কোথায় হবে বিয়ে, পাকাপাকি ভাবে প্রতিবেশী রাষ্ট্রের বৌ হবেন রাখি?

গত দু’বারই রাখির বিয়ে নিয়ে বেশ জলঘোলা হয়। প্রথম বার রিয়্যালিটি শোয়ের মঞ্চে স্বামীকে প্রকাশ্যে নিয়ে আসেন। তার পর সে বিয়ে নিয়ে নানা গল্পকথা তুলে ধরেন রাখি। অল্প দিনের মধ্যে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। দ্বিতীয় বার উঠতি এক অভিনেতা আদিল দুরানিকে বিয়ে করেন। তার পর ফের থানাপুলিশ-সহ নানা ঝামেলায় জড়িয়ে গিয়েছিলেন রাখি।

আর কোনও বিড়ম্বনা চান না। গত দু’বারের ভুলও আবার করতে চান না। তাই এ বার পুলিশে কর্মরত পাত্রকে বেছে নিয়েছেন। পাত্রের নামে দোদি খান। ইনি একাধারে পুলিশ, আবার অভিনেতাও বটে। পাকিস্তানে গিয়ে নাকি বহু বিয়ের প্রস্তাব পান রাখি। সেখান থেকেই বেছে নেন দোদিকে।

রাখির কথায়, ‘‘ ভারত ও পাকিস্তান একে অপরকে ছাড়া চলতে পারে না। আমি পাকিস্তানিদের ভালবাসি।’’ রাখি জানান, বিয়ে হবে পাকিস্তানে, ইসলাম ধর্মের নিয়ম অনুসারে। তবে বিয়ের প্রীতিভোজ হবে ভারতে। মধুচন্দ্রিমায় যাবেন নেদারল্যান্ডসে। সংসার পাতবেন দুবাইয়ে।

সংশ্লিষ্ট খবর

Back to top button