Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগ

আন্দোলন নিয়ে কেউ যাতে উস্কানি না দেয় : কাদের

শিক্ষক আন্দোলন এবং শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে কেউ যাতে উস্কানি না দেয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভায় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ আন্দোলন করছে, তাই ছাত্রলীগকে খুব সতর্কভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। অ-রাজনৈতিক এই আন্দোলনের ফায়দা তুলে যেন কেউ দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।

এছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের এ আন্দোলন সরকার সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান ওবায়দুল কাদের।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button