আওয়ামী লীগ
উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীদের আত্মীয়-স্বজন প্রার্থী হতে পারবে না: ওবায়দুল কাদের

উপজেলা নির্বাচন থেকে এমপি-মন্ত্রীদের আত্মীয়-স্বজন এমন প্রার্থী যারা তাদের তালিকা করা হচ্ছে,তাদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্দেশ দেয়া হয়েছে- বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, সামনে উপজেলা পরিষদে প্রথম পর্যায়ের নির্বাচন হবে। নির্বাচন চলাকালে উপজেলা বা জেলা পর্যায়ে কোনো সম্মেলন, মেয়াদোত্তীর্ণ সম্মেলন, কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ থাকবে।
এসময় আওয়ামী সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে, সরকারের বিরুদ্ধে নালিশের রাজনীতি করে যাচ্ছে।
বাংলা টিভি / বুলবুল



