দেশের বিজয়কে সুসংহত করার প্রতিবন্ধক বিএনপি: ওবায়দুল কাদের

বিএনপিসহ স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে প্রতিহত করা হবে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজকের এ দিনে বিএনপিসহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী সব অপশক্তি, যারা এ দেশের বিজয়কে সংহত করার প্রতিবন্ধক,এদের পরাজিত,পরাভূত,প্রতিহত করতে হবে।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন,মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হলো, বিএনপির মতো সাম্প্রদায়িক, সন্ত্রাসী, অশুভ শক্তি। এই শক্তিকে পরাজিত করতে হবে,প্রতিহত করতে হবে।
তিনি বলেন,মুজিবনগর দিবস বাঙ্গালির জাতীয় জীবনে এক ঐতিহাসিক দিন। আজকের এই দিনে আমরা শপথ হবে, মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাওয়া। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে বয়ে নিয়ে যাব, এটাই হোক আমাদের শপথ।
বাংলা টিভি / বুলবুল



