Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

ছুটিতে ফাঁকা ঢাকা,গাড়ীর চাপ না থাকায় চলাচলে স্বস্তি

ঈদের ‍ছুটির দ্বিতীয় দিনে একেবারেই ফাঁকা রাজধানী ঢাকা। সড়কে নেই কোনরকম যানজট বা কোলাহল। তাইতো সহজেই সাচ্ছন্দ্যে পৌঁছে যাওয়া যাচ্ছে কাঙ্খিত গন্তব্যে। ঈদের ছুটিতে ঢাকার এই শান্ত রূপে নগরবাসী পেয়েছে স্বস্তির নিঃশ্বাস। এছাড়া সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ  ছিলো ঈদছুটির দ্বিতীয় দিন। সকাল থেকে সারাদিনই রাজধানীর পথঘাট ফাঁকা। এ অবস্থায় স্বস্তির নিঃশ্বাস নিয়ে সাচ্ছন্দে গন্তব্য চলাচল করেন নগরবাসী।

ফাঁকা সড়কে বেশিরভাগই ব্যক্তিগত যানবহন। মোড়ে মোড়ে চিরচেনা যানজটের ছিঁটেফোঁটাও নেই, তাই যাতায়াত ছিলো স্বস্তিময়। এছাড়া যাত্রী পরিবহনের জন্য সিএনজি অটোরিক্সা ও বাস চলাচল করেছে। তবে যাত্রী একেবারেই কম।

রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক বিভাগসহ পুলিশের সতর্ক নজরদারি রয়েছে। সবমিলিয়ে ঢাকার শান্ত এক চেহারা পেয়েছে নগরবাসী।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button