জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার ৩৭ হাজার কোটি টাকা ব্যয় করছে: অর্থ প্রতিমন্ত্রী

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার ৩৭ হাজার কোটি টাকা ব্যয় করছে বলে জানিয়েছেন, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটলে দি এশিয়া ফাউন্ডেশন ও উন্নয়ন সংস্থা বহ্নিশিখার যৌথ আয়োজনে এমপাওয়ারিং উইমেন ফর ক্লাইমেট জাস্টিস সভা শেষে তিনি এসব কথা বলেন।
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সংসদ সদস্য নাহিম রাজ্জাকসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও অংশীজন উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের ২৫ টি মন্ত্রণলায় ও বিভাগ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চলতি অর্থবছরে ৩৭ হাজার কোটি টাকার বেশী ব্যয় করছে।
তিনি আরও বলেন, গ্রীন ইকোনমি জেন্ডার বৈষম্য কমিয়ে নারীদের অর্থনৈতিক কাজে সম্পৃক্ত করবে। যা সমাজ ও অর্থনীতিতে নারীদের অবদান তুলে ধরে তাদের কাজের ইতিবাচক পুনর্মূল্যায়নের সুযোগ সৃষ্টি করবে।
এছাড়া, ২০৩০ সালের মধ্যে জলবায়ু এবং জেন্ডার সম্পর্কিত এসডিজি লক্ষ্য অর্জনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আর্থিক ওপ্রযুক্তিগত সহায়তা করতে হবে বলেও জানান ওয়াসিকা আয়শা খান ।
দি এশিয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মিজ লরেল ই মিলার উইমেন্স ক্লাইমেট রেজিলেন্স এন্ড এ্যাডাপ্টেশন এ্যালায়েন্স’ কর্মসূচির সূচনা করেন। প্যানেল আলোচনা পর্বে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নারীর অংশগ্রহণ, মিটিগেশন, এ্যাডাপ্টেশন এবং সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব বিষয়ে প্যানেলিষ্টবৃন্দ প্রবন্ধ ও ধারনাপত্র উপস্থাপন করেন।
বাংলা টিভি/ রাজ



