Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানীআওয়ামী লীগ

রেল দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: রেলমন্ত্রী

কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কারও কোনো সম্পৃক্ততা থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। শনিবার দুপুরে বিজয় এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, দুর্ঘটনার পর এখন আমরা যারা কাজ করছি। আমরা চেষ্টা করছি যাতে নিরাপদ যাত্রায় মানুষকে পৌঁছে দেওয়া যায়। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই।

তিনি আরও বলেন, দুর্ঘটনা রোধ করার জন্য যা কিছু করা প্রয়োজন আমরা আপনাদের সহযোগিতায় তার ব্যবস্থা করতে পারব। এখানে আমরা এসেছি প্রধানমন্ত্রীর নির্দেশে।

জিল্লুল হাকিম বলেন, রেলমন্ত্রী হিসেবে আপনাদের অনুরোধ করি এটা জাতীয় সম্পদ। রেলের যাত্রীদের জীবনের মূল্য অনেক বেশি বলেও জানান তিনি ।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button