Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

রমজানেও ভোগান্তির শেষ নেই ক্রেতাদের

আবারও অস্থিতিশীল হয়ে উঠছে চালের বাজার । সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালে ৩ থেকে ৫ টাকা বেড়েছে। অপরদিকে পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ২০ টাকা।তবে এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডাল,মুরগী ও আলুসহ অন্যান্য নিত্য পণ্য।ফলে রোজার মাসে ক্রেতাদের ভোগান্তির শেষ নেই।

বিশ্বের বিভিন্ন দেশে রমজান মাসে পণ্যমুল্যে ছাড় দেয়া হলেও,বাংলাদেশে চলে দাম বাড়ানোর প্রতিযোগীতা। রমজান মাসে দেশের বাজারে চালের চাহিদা কম থাকলেও,হঠাৎ করে কেন দাম বেড়েছে,তার ব্যাখ্যা দিলেন ব্যবসায়ীরা।

এদিকে,সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না অধিকাংশ পণ্য।প্রতিকেজি ব্রয়লার মুরগিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পরযন্ত।
শুধুমাত্র লোক দেখানো অভিযান না করে,

সুষ্ঠু তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের।
বাজারে নতুন আসা সবজির দাম আকাশচুম্বি। এছাড়া অন্যান্য সবজির দামে এখনও স্বস্তি আসেনি।
এদিকে ২৯ পন্যের দাম সরকারীভাবে নির্ধারণ করে দিলেও,তা মানতে নারাজ খুচরা ব্যবসায়ীরা,পাইকারি ব্যাবসায়ীরা কারসাজি করে দাম বাড়িয়েছে বলে অভিযোগ তাদের।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button