Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। শুক্রবার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি অনুযায়ী, বিভিন্ন বাস কাউন্টার থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্মাদক শুভঙ্কর ঘোষ রাকেশ এক বিবৃতিতে জানিয়েছেন, ঈদুল ফিতর উপলক্ষে ২২ মার্চ থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। বিভিন্ন বাস কাউন্টারসহ অনলাইনে থেকেও টিকিট সংগ্রহ করা যাবে।

যাত্রীরা যেন বাসের অগ্রিম টিকিট সুশৃঙ্খলভাবে কাউন্টার থেকে কিনতে পারেন, সেজন্য বাস মালিকদের পক্ষ থেকে মনিটরিং টিম কাজ করবে।

বাসের কোনো টিকিট কালোবাজারি হবে না। কারণ বাস মালিকদের মনিটরিং টিমের সঙ্গে পুলিশ প্রশাসনও কাজ করবে। এছাড়া প্রশাসনের গোয়েন্দা নজরদারির মাধ্যমেও টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধ করা হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ এপ্রিল দেশে ঈদুল ফিতরের পালনের সম্ভাব্য তারিখ ধারণা করা হচ্ছে। এবার সাপ্তাহিক ছুটি এবং পয়লা বৈশাখের ছুটি মিলিয়ে ৫ থেকে ৬ দিনের ছুটি মিলতে পারে ঈদে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button