রাজধানী
বিআরটিসির ৩৭ জনের অ্যাকাউন্ট ফ্রিজ: চেয়ারম্যান মো. তাজুল ইসলাম

কাজে ফাঁকি দেওয়ায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন বিআরটিসির ১৫ কর্মকর্তা ও ২২ কর্মচারীর অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাংলা টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এটা আমাদের চলমান প্রক্রিয়া । এরইমধ্যে বিআরটিসির ১৫ কর্মকর্তাসহ ৩৭ জনের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কেউ বসে থেকে করপোরেশন থেকে বেতন নেবে, সেই সুযোগ আর নেই।
কর্মীদের পারফরমেন্স ভালো হলে আবারও অ্যাকাউন্ট চালু হবে বলেও জানান তিনি।
এছাড়া, কর্মীর কাজের পারফরমেন্সের ওপর ভিত্তি করে বিআরটিসি এখন টাকা দেয়। পারফরমেন্স জিরো, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাদের সময় দেওয়া হয়েছে। কাজের মান ভালো না হলে অ্যাকাউন্ট ফ্রিজই থাকবে।
বাংলা টিভি’/ রাজ



