Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

একুশ বছর বঙ্গবন্ধু সম্পর্কে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে জাতিকে বিভ্রান্ত করা হয়েছিল : পার্বত্য সচিব 

বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠী একুশ বছর বঙ্গবন্ধু সম্পর্কে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে জাতিকে বিভ্রান্ত করেছিল বলে জানিয়েছেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান এনডিসি।

রোববার রাজধানীর বেইলী রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন।

পশ্চিম পাকিস্তানিদের সাথে এদেশের বিশাল বৈষম্য চিরতরে দুরীভূত করতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন।

ব্যক্তিগত দায়বদ্ধতা, দলগত দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা, রাষ্ট্রীয় দায়বদ্ধতাসহ সকল ধরনের দায়বদ্ধতা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি রয়েছে।

বঙ্গবন্ধুর সাড়ে ৩ বছরের শাসনামল বিশ্লেষণ করলে দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন বড় মাপের প্রশাসক।

জাতির পিতা বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন। বঙ্গবন্ধু ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক এবং অসাম্প্রদায়িক চেতনার বিচক্ষণ মানুষ।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button