দেশ ও জাতির কল্যাণে বঙ্গবন্ধু বারবার কারাবরণ করেছেন, কখনো পালাননি: মেয়র তাপস

দেশ ও জাতির কল্যাণে বঙ্গবন্ধু বারবার কারাবরণ করেছেন পুলিশ-ম্যাজিস্ট্রেটের ভয়ে তিনি কখনো পালান যাননি বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
রোববার দুপুরে গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসক কথা বলেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, করপোরেশনের মেয়র প্যানেলের ১ নং সদস্য ও ৪৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদ উল্লাহ মিনু, সমাজকল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান আলো, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
মেয়র তাপস বলেন, আমরা সচরাচর যদি মনে করি, কোনো কিছু ভুল হয়েছে, অন্যায় হয়েছে। পুলিশ আসবে, ধরে নিয়ে যাবে। তাহলে আমরা প্রথম থেকেই চিন্তা করি কোথায় পালিয়ে যাওয়া যায়। বঙ্গবন্ধু কখনো পালাননি। কারণ, উনি মনে করতেন, তিনি কখনো অন্যায় করেননি। যা করেছেন তা দেশ ও জাতির কল্যাণে করেছেন। বাঙালি জাতির মুক্তির জন্য করেছেন।”
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কখনো ভয় পেতেন না। যত রকম অত্যাচার-নির্যাতনই করা হোক না কেন সেটা স্বাচ্ছন্দ্য গ্রহণ করতেন। কখনোই অন্যায়ের সাথে আপোষ করতেন না। অনেকবার কারাবরণ করেছেন একবারও পালাননি। জানতেন যে, পুলিশ আসছে ম্যাজিস্ট্রেট আসছে। ওনাকে ধরে কারাগারে নিয়ে যাবে। তিনি স্ত্রীকে বলতেন রেনু, আমার কাপড় গুছিয়ে দাও, ওরা আসছে। ওনার এ রকম সাহস ছিলো।
পরে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় ‘ক (প্রাথমিক শ্রেণি)’ ও ‘খ (মাধ্যমিক শ্রেণি)’ বিভাগে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এরআগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে এবং নগর ভবনস্থ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
বাংলা টিভি/ রাজ



