Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

শাহজালালে ৪০ পিস সোনারবারসহ নভোএয়ারের গাড়িচালকসহ আটক ২

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০ পিস সোনারবারসহ বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের গাড়িচালকসহ ২জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও জাতীয় গোয়েন্দা সংস্থা(এনএসআই)।শনিবার  বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। আটককৃতরা হলেন, নভোএয়ারের গাড়ি চালক মো হেলাল (৫১) এবং রিসিভার কামাল হোসেন (২৯)।

জিয়াউল হকজানান, দীর্ঘদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা চোরাচালান প্রতিরোধে এপিবিএনের গোয়েন্দা সদস্যরা কাজ করছে। সেই ধারাবাহিকতায় বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের গাড়ি চালক মো.হেলালকে নজরদারীতে রেখেছিলো বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও এনএসআই।

তিনি আরও জানান, এরপর এপিবিএন ও এনএসআই এর গোয়েন্দা সদস্যরা নভোএয়ারের গাড়িচালককে নজরদারীতে রাখেন। এসময় নভোএয়ারের গাড়িচালক হেলালকে ডমেস্টিক টার্মিনালের ড্রাইভওয়ে থেকে একজন সহযোগীসহ সিএনজিতে উঠতে দেখা যায়।  জিজ্ঞাসাবাদের পর রিসিভার কামাল হোসেনের সাথে থাকা কাঁধ ব্যাগের ভিতর থেকে কালো স্কচটেপে মোড়ানো ৪০টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম (প্রায়) আর বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। রিসিভার কামাল হোসেন জানান নোভো এয়ারের ড্রাইভার হেলাল তাকে এই গোল্ড দেন। ৎ

আটক নভোএয়ারের গাড়িচালক মো: হেলাল এর গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বসুরহাট থানার চরকাগা গ্রামে। তার বাবার নাম মুর্শিদ আলম। রিসিভার কামাল হোসেনের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর থানার দক্ষিণ বগুলা গ্রামে। তার বাবার নাম আ: করিম।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button