Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগ

গাজায় যুদ্ধ বন্ধে বিকল্প ব্যবস্থা গ্রহণের আহবান পররাষ্ট্রমন্ত্রীর

গাজায় যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনে মানবাধিকার নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে ওআইসি সদস্য দেশগুলোর প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিনি জনগণের উপর ইসরাইলের আগ্রাসনের বিষয়ে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বিশেষ সম্মেলনে বক্তৃতাকালে এ আহবান জানান তিনি।

ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং মানবিক করিডোর উন্মুক্ত রাখার আহ্বান জানান। পাশাপাশি তাদের মৌলিক প্রয়োজনীয়তা নিশ্চিত করতে মুসলিম বিশ্বের অর্থয়নের ওপর জোর দেন।

হাছান মাহমুদ বলেন, এই অঞ্চলে শিগগিরই শান্তি প্রতিষ্ঠিত এখন মুসলিম উম্মাহর দাবি। এ জন্য মুসলিম উম্মাহর ঐক্য এবং সব পক্ষের সংকল্পের কোনো বিকল্প নেই। বিশ্বব্যাপী প্রভাবশালী ইস্যুতে সিদ্ধান্তে পৌঁছানোর লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button