Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগ

নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫০ জন বিজয়ী, ২৭ ফেব্রুয়ারি গেজেট

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৫০ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। রোববার রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান তালুকদার সংরক্ষিত ৫০টি আসনের একক প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেছেন বলে নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ শরিফুল আলম।

তিনি জানান, আগামী ১৪ মার্চ এই নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ছিল। প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটের প্রয়োজন হয়নি। এবার ৫০ আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ৪৮টি আর জাতীয় পার্টি পেয়েছে ২টি সংরক্ষিত আসন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী নারী প্রার্থীদের গেজেট মঙ্গলবার প্রকাশ করা হতে পারে। গেজেট প্রকাশের পর শপথ নেবেন ৫০ জন নারী সদস্য।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button