Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদন

এলএসডি-আইস বিষয়ে পরীমনির মামলা চলবে

অ্যালকোহল থেকে রেহাই পেলেও, এলএসডি ও আইস বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলবে।

বৃহস্পতিবার এ মামলার কার্যক্রম বাতিল প্রশ্নে জারি করা রুল পর্যবেক্ষণসহ নিষ্পত্তির রায় দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ।

পরীমণির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ও শাহ মনজুরুল হক।

হাইকোর্টের রায়ের পর তিনি বলেন, অ্যালকোহলে লাইসেন্স থাকায় এবং জব্দ কৃত অ্যালকোহল যথাযথ মাত্রা থাকায় অ্যালকোহলের বিষয়টিতে বিচার হবে না। তবে এলএসডি ও আইস বিষয়ে বিচার চলবে।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব। পরদিন পরিমনির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button