Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

পোস্তগোলা সেতুর মেরামত শুরু, যানজটের শঙ্কা

রাজধানীর পোস্তগোলা সেতুর মেরামত কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই কাজ ৮ই মার্চ পর্যন্ত চলবে। এ সময়ে যানবাহনগুলোকে বিকল্প পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যেতে অনুরোধ করেছে সড়ক ও জনপথ বিভাগ। এরফলে ঢাকাসহ এ সেতু ব্যবহার করে দেশের ২১ জেলায় যাতায়াতে বাড়তি যানজটের আশঙ্কা করছে পুলিশ।

এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২শে ফেব্রুয়ারি থেকে ৮ই মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (এন-৮: ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) মহাসড়কের তৃতীয় কিলোমিটারে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী বুড়িগঙ্গা সেতু-১ এর (পোস্তগোলা সেতু) দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিং কাজ করা হবে।

এ জন্য ভারী যানবাহনগুলো (ট্রাক-পিকআপ ভ্যান, কাভার্ডভ্যান, কনটেইনারবাহী লরি) ২২ শে ফেব্রুয়ারি থেকে ৮ই মার্চ পর্যন্ত এবং হালকা যানবাহন (বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি, অটোরিকশা ইত্যাদি) ২৪ ও ২৬ এবং ১, ৪ ও ৮ মার্চ- এই পাঁচ দিন বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হলো।

ভারী যানবাহনের জন্য বিকল্প সড়কগুলো

ক. যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কগামী যানবাহন ধোলাইপাড় বাসস্ট্যান্ড ও বাবুবাজার সেতু ব্যবহার করে তেখড়িয়া ইন্টারসেকশন হয়ে মহাসড়কে প্রবেশ করবে।

খ. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক হতে যাত্রাবাড়ীগামী যানবাহন তেঘড়িয়া ইন্টারসেকশন বাবুবাজার। সেতু ব্যবহার করে ধোলাইপাড় হয়ে যাত্রাবাড়ী প্রবেশ করবে।

গ. গাবতলী থেকে ছেড়ে আসা দক্ষিণ অঞ্চলগামী যানবাহনসমূহ পাটুরিয়া দৌলোতদিয়া ফেরীঘাট হয়ে যাতায়াত করবে।

ঘ. দেশের পূর্বাঞ্চল/দক্ষিণ পূর্বাঞ্চল হতে ছেড়ে আসা দক্ষিণাঞ্চল/দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যানবাহনসমূহ চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট হয়ে যাতায়াত করবে।

ঙ. দেশের উত্তরাঞ্চল হতে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী যানবাহন সমূহ বঙ্গবন্ধু সেতু হয়ে যাতায়াত করবে।

No description available.

হালাক যানবাহনের জন্য বিকল্প সড়কগুলো

ক) পদ্মা সেতু হতে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামমুখী যানবাহন শ্রীনগর- মুন্সীগঞ্জ- মুক্তারপুর সেতু- ৩য় শীতলক্ষ্যা সেতু- মদনপুর সড়ক ব্যবহার করতে পারবে।

খ) সিলেট, চট্টগ্রাম হতে পদ্মা সেতুমুখী যানবাহন মদনপুর হতে ৩য় শীতলক্ষ্যা সেতু- মুক্তারপুর সেতু মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়ক ব্যবহার করতে পারবে।

গ) পদ্মা সেতু হতে ঢাকাগামী যানবাহন শ্রীনগর দোহার নবাবগঞ্জ- কেরানীগঞ্জ সড়ক, তুরাগ-রোহিতপুর আব্দুল্লাহপুর- রাজাবাড়ী বাজার- কোনা খোলা মোড়-বছিলা সেতু- মোহাম্মদপুর সড়ক ব্যবহার করতে পারবে।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button