Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

‘জিরো’ ছবির প্রশংসা এবার নোবেল বিজয়ীর মুখে

শাহরুখ খান অভিনীত ‘জিরো’ ছবিটি ইতোমধ্যিই সারা ফেলেছে দর্শক মহলে।কাঁপিছে বক্স অফিস।এবার এই ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করলেরন নোবেলজয়ী মালালা ইউসুফ জাই। বামন চরিত্রটিতে দারুন অভিনয়ে মন ছুঁয়ে গেছে এই নোবেলজয়ীর। ‘জিরো’ ছবি দেখার পর মালালা এক ভিডিওবার্তায় তার সেই উচ্ছ্বাসের কথাই জানিয়েছেন। মালালার ভিডিওটি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গেছে।

শিল্পবোদ্ধাদের মনে ‘জিরো’ কোনো দাগ কাটতে না পারলেও ছবিটি মুক্তি পেতেই গত শুক্রবার সপরিবারে মালালা ছুটে যান সিনেমা হলে। পরে একটি ভিডিওবার্তায় মালালা জানান, ছবিটি দেখে তিনি ও তার পরিবারের সবাই খুব খুশি। ছবিটি খুবই উপভোগ্য হয়েছে। তার পরিবারের সবার ‘জিরো’ ছবিটি পছন্দ হয়েছে। প্রথম দিনেই ভারতে ২০.১৪ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখ খানের ‘জিরো’।

মালালা এর আগেও ৫৩ বছর বয়সী অভিনেতার সঙ্গে দেখা করার আবদার জানিয়েছিলেন। তিনি বলেছিলেন-শাহরুখ অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এলে একবার যেন তার সঙ্গে দেখা করেন৷ আনন্দ এল রাইয়ের ছবিটিতে এক বামনের চরিত্রে দেখা গেছে কিং খানকে। তার বিপরীতে অভিনয় করেছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button