Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

অবৈধ খাল দখলদারদের ধিক্কার: মেয়র আতিকুল 

অবৈধ খাল দখলদারদের ধিক্কার জানিয়েছেন, ঢাকা উত্তর  সিটি কর্পোরেশনের  মেয়র আতিকুল ইসলাম।  বুধবার সকালে রাজধানীর সাতারকূল-ভাটারা একশো ফুট এলাকায় সূতিভোলা খালের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও খাল উচ্ছেদ অভিযান পরিচালনাকালে তিনি এ কথা বলেন।  ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ডিএনসিসি মেয়র বলেন, অত্যন্ত দুঃখের বিষয় সরকারি খাল, খাস জমি এগুলো কতিপয় দখলদার অবৈধভাবে দখল করে রেখেছে। খাল, খাস জমি অবৈধভাবে দখল করে রেখেছে যারা  হাজার হাজার কোটি টাকার মালিক। সরকারি জমি, জনগণের জমি দখলকারীদের ধিক্কার ।

স্থানীয় সংসদ সদস্য, কাউন্সিলর, নদী রক্ষা কমিশনসহ পরিবেশ নিয়ে কাজ করে এমন অন্যান্য সংগঠনের প্রতিনিধি ও জনগণকে সঙ্গে নিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দেব।  অবৈধ দখলদারদের উচ্ছেদ করবো। অভিযান শুরু হয়েছে। এই অভিযান চলবে বলেও জানান তিনি।

মেয়রের উপস্থিতিতে সূতিভোলা খালের  পাড়ে অবৈধভাবে গড়ে তোলা ইটের তৈরি ওয়াল ভেঙে দিয়ে প্রায় আধা কি.মি. জায়গা দখলমুক্ত করা হয়।

এ সময় মূল খালের পাশে অনেক খাস জমি রয়েছে। সেখানে শিশুদের খেলাধুলার জায়গা করে দেওয়া, খালের পাড়ে ওয়াকওয়ে, সাইকেল লেন, নান্দনিক গণপরিসর, পার্ক, নৌকার জন্য ঘাট নির্মাণ করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রথম ধাপে ৬.৮ কি.মি. খালের উন্নয়ন কাজ করা হবে। এর আওতায় সূতিভোলা খাল ও সমুদ্র খালের উন্নয়ন হবে। অর্থ্যাৎ সূতিভোলাকে একটি মডেল খাল হিসেবে উন্নয়ন করার ঘোষণা দেন ডিএনসিসি মেয়র।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button