Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানীঅর্থনীতিজনদুর্ভোগবানিজ্য সংবাদ

অস্থিরতা চালের বাজারে, বেড়েছে সবজি ডিম ও পেঁয়াজের দাম

চালের অবৈধ মজুত প্রতিরোধে নিয়মিত খাদ্য মন্ত্রণালয় অভিযান চালালেও, চালের বাজারে অস্থিরতা কাটছে না কিছুতেই। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা।

খুচরা বাজারে মানভেদে সব ধরনের চালের দাম ৫ থেকে ৮ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। আর এজন্য লোক দেখানো অভিযান বন্ধ করে, সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি, ক্ষুব্ধ ক্রেতা-বিক্রেতাদের।

এদিকে সপ্তাহের ব্যবধানে শীতকালীন সবজির বাজারে অস্থিরতা দেখা গেছে। মাছের দাম স্থিতিশীল থাকলেও, গরুর মাংস কোনো কোনো এলাকায় সাড়ে ৭শ টাকা বিক্রি হলেও, মালিবাগ বাজারে সাড়ে ৬ শ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগী, ডিম ও পেঁয়াজের দাম বেড়েছে আরেক দফা।

বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সব ধরনের সবজির দাম বেড়েছে। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে পেঁয়াজ ডিম ও মুরগীর দাম। মাছের বাজার স্থিতিশীল থাকলেও ইলিশ এখনও মধ্যবিত্তের নাগালের বাইরে। এদিকে গরুর মাংস কোনো কোনো এলাকায় সাড়ে ৭ শ টাকা বিক্রি হলেও, মালিবাগ বাজারে মিলছে সাড়ে ৬ শ টাকায়।

দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে শুধু কথার কথা নয়, কার্যকর পদক্ষেপ চেয়েছেন ভোক্তারা।

শিউলী আখতার/এএফ/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button