Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
শিক্ষা

শিক্ষার্থীদের হাতেই স্মার্ট বাংলাদেশ তৈরি হবে: শিক্ষামন্ত্রী  

শিক্ষার্থীদের হাতেই স্মার্ট বাংলাদেশ তৈরি হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামীদিনে স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হবে, তাদের হাতেই সোনার বাংলা তৈরী হবে, এটিই আমরা চাই।

আজ রোববার (১১ জুন) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৩ পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, সন্তানকে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে জোর করা যাবে না। শিক্ষার্থীর যে বিষয়ে আগ্রহ সেটি গুরুত্ব দিলে লুকানো প্রতিভা বিকশিত হবে। তানাহলে শিক্ষার্থীদের আমরা মেধাবী করে তুলতে পারবো না।

শিক্ষামন্ত্রী বলেন, শিশুর মনকে বিকশিত ও প্রতিভাবান করতে নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে প্রাথমিক থেকে মাধ্যমিকের সবস্তরে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী বলেন,নতুন শিক্ষাক্রম বর্তমানে প্রাথমিকের প্রথম শ্রেণি ও মাধ্যমিকের ষষ্ঠ-সপ্তম শ্রেণিতে বাস্তবায়ন করা হয়েছে।আগামী বছর অষ্টম-নবম শ্রেণিতে চালু করা হবে। ২০২৫ সালের মধ্যে প্রাথমিক থেকে মাধ্যমিকের সবস্তরে এ শিক্ষাক্রম চালু হবে। এতে পড়ার চাপ কমিয়ে আনা হচ্ছে। দৈনন্দিন নানা ধরনের কাজের মাধ্যমে ও বাস্তব শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা লুকানো প্রতিভাকে বিকশিত করতে শিখবে।

শিক্ষার্থীরা প্রযুক্তি শুধু শিখবে না প্রযুক্তি বিষয়ে উদ্ভাবক হয়ে উঠবে উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই আর কোনো শিক্ষার্থী মুখস্থ না করে নিজের দক্ষতা অর্জন করবে। নিজেকে দক্ষ ও যোগ্য করে তুলবে। সন্তানকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে জোর করা যাবে না। যার যে বিষয়ে আগ্রহ থাকবে শিক্ষক ও অভিভাবকদের সেদিকে জোর দেওয়া প্রয়োজন।

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৩ প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে মেধাবী হতে হলে শুধু পাঠ্যবই পড়লে হবে না, এর বাইরে সাধারণ জ্ঞান-বিজ্ঞানের বই পড়তে হবে।

Still0601 00003

শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, যেদিন আমাদের সন্তানরা পড়ালেখার ওপর চাপ মুক্ত হবে সেদিন তারা বিশ্বব্যাপী জয় করতে পারবে। বাস্তবের সঙ্গে শিক্ষা না থাকলে শিক্ষার্থীরা নিজের প্রতিভা বিকাশ করতে পারবে না বলেও জানান শিক্ষা উপমন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব খালেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কারিগরি ও মাদরাসা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button