Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
শিক্ষা

যুক্তরাষ্ট্রে ইউএস-বাংলার ক্যাডেট পাইলট প্রোগ্রাম

বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স মেধাবী শিক্ষার্থীদের পাইলট বানানোর উদ্যোগ গ্রহণ করেছে। যে সকল মেধাবী বাংলাদেশী শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে নূন্যতম গ্রেড-এ ইংরেজী, গণিত ও পদার্থ বিজ্ঞানসহ জিপিএ-৪.৫সহ এসএসসি ও এইচএসসি পাশ অথবা ‘ও’ লেভেলে গনিত ও পদার্থ বিজ্ঞানসহ নূন্যতম ৫ বিষয়ে গ্রেড-বি এবং ‘এ’ লেভেলে গনিত ও পদার্থ বিজ্ঞানে গ্রেড-বি পেয়েছেন তারা আবেদনের যোগ্য হবেন। স্নাতক পাশ অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশী হতে হবে এবং অন্য কোনো দেশের বাসিন্দা হতে পারবে না। আবেদনের সময় বয়স সর্বোচ্চ ২৬ বছর হতে হবে। উচ্চতা- মেয়েদের জন্য নূন্যতম ৫ ফুট ৫ ইঞ্চি এবং ছেলেদের জন্য নূন্যতম ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। আবেদনকারীদের শারিরীকভাবে ফিট হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। অধুমপায়ী ও নন-অ্যালকোহলিক হতে হবে। কোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ততা, অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

ক্যাডেট পাইলটদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে আইকিউ টেস্ট, লিখিত পরীক্ষা (ইংরেজী, গনিত ও পদার্থ বিজ্ঞান), পাইলট যোগ্যতা পরীক্ষা, সাইকোমেট্রিক, মেডিকেল ও মৌখিক পরীক্ষা। সকল টেস্টে উত্তীর্ণদের মধ্য থেকে নির্বাচিতদের ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এপিক ফ্লাইং একাডেমি অথবা যুক্তরাষ্ট্রের নির্ধারিত ফ্লাইং স্কুলে ফ্লাইট ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে। এক বছর মেয়াদী প্রশিক্ষণ সাফল্যের সাথে সম্পন্নের পর উত্তীর্ণ ক্যাডেট পাইলটগণ ইউএস-বাংলা এয়ারলাইন্সে এটিআর ৭২-৬০০ এ ফার্স্ট অফিসার হিসাবে যোগদান করতে পারবেন।WhatsApp Image 2023 06 05 at 6.36.12 PMফ্লাইট ট্রেনিং খরচ হিসেবে আনুমানিক ৬৫ হাজার ইউএস ডলার ক্যাডেট পাইলটরা সরাসরি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এপিক ফ্লাইং একাডেমি অথবা ইউএস-বাংলার নির্ধারিত যুক্তরাষ্ট্রের ফ্লাইং স্কুলে প্রদান করবেন। সফলভাবে ফ্লাইট ট্রেনিং শেষে ইউএস-বাংলা এয়ারলাইন্সে যোগদানের জন্যে এটিআর এয়ারক্রাফটের টাইপ রেটিং খরচ এয়ারলাইন্স কতৃর্পক্ষ বহন করবে, যা পরবর্তীতে মাসিক বেতন থেকে আনুপাতিকহারে কেটে নেয়া হবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সে এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটের ফার্স্ট অফিসারের মাসিক বেতন শুরু ১৬০,০০০ টাকা (এক লক্ষ ষাট হাজার টাকা) ও কোম্পানির অন্যান্য সুযোগ সুবিধা থাকবে।

ক্যাডেট পাইলট প্রোগ্রাম অনলাইনে আবেদন করা যাবে studentpilot.usbair.com এ ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ১৭ জুন ২০২৩। যে কোন ধরণের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button