Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

২৭ ঘণ্টা পর নিভলো নিউ সুপার মার্কেটের আগুন: ফায়ার সার্ভিস

রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা অগুন সম্পূর্ণ নির্বাপিত হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) সকাল ৯টায় আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সকালে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান শিকদার।

তিনি বলেন, গতকাল সকালেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। তারপর পুড়ে যাওয়া দোকানগুলো থেকে ধোঁয়া উঠছিল। রবিবার সকাল ৯টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। আমরা পুলিশের কাছে ভবন বুঝিয়ে দিয়েছি। এখন আর আগুনের কোনও আলামত নেই। আমরা আগুন সম্পূর্ণ নির্বাপণ করেছি।

এর আগে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেট ভবনে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ৫টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ওই দিন সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রবিবার সকাল ৯টায় আগুন পুরোপুরি নির্বাপিত হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button