Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদন

মানুষ বসন্ত-ভালোবাসা দিবস উদযাপন করবেই: শিক্ষা উপমন্ত্রী

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, মানুষ ভালোবাসা দিবস উদযাপন করবেই, বসন্ত উৎসবও করবে। এতে কোনো সমস্যা থাকা উচিৎ নয়। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর নিজ আইডি থেকে দেওয়া এক  পোস্টে এসব কথা বলেন শিক্ষা উপমন্ত্রী।

শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, অপচয় ব্যতীত যেকোনো উদযাপনে কোনো ক্ষতি আছে বলে আমি মনে করিনা। উদযাপন কেন্দ্রীক লেনদেন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া সংস্কৃতি আবদ্ধ কিছু নয়। নিজ স্ত্রী বা স্বামীর সাথে ভালোবাসা দিবস উদযাপন করলে ধর্মীয় বিশ্বাসের অনুশাসনের সাথে সাংঘর্ষিক কিভাবে হবে, এটি আমি বুঝিনা, যদিও আমি নিজে এই দিনে বিশেষ কিছুই করিনা, মৌখিক ঘোষণামূলক মন্তব্য ব্যতীত।

সংশ্লিষ্ট খবর

Back to top button