Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
উন্নয়নআওয়ামী লীগ

শেখ হাসিনার আমলে সড়ক ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান: ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এখন প্রায়োরিটি হলো অবকাঠামোগত উন্নয়ন এবং বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনা।’ এ লক্ষ্যে জনগণের সচেতনতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ আয়োজিত জনসচেতনতামূলক রোড শো কর্মসূচিতে এসব কথা বলেন। এ কার্যক্রমে অংশ নেয় বাংলাদেশ রেডক্রিসেন্টসহ বিভিন্ন সংগঠন।

ওবায়দুল কাদের বলেন, ‘শৃঙ্খলা না এলে উন্নয়ন খুব একটা কাজে আসবে না। জনগণের সচেতনতা ছাড়া কোনও উন্নয়ন পরিপূর্ণতা পায় না।’

সড়কে ইজিবাইক চলাচলে নীতিমালা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান সড়ক পরিবহনমন্ত্রী। তিনি জানান, সড়কে শৃঙ্খলা আনতে বিশ্বব্যাংকের ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্প প্রক্রিয়াধীন আছে।

এ সময় ঢাকার বায়ুদূষণ নিয়ে নিজের অস্বস্তির কথাও প্রকাশ করেন ওবায়দুল কাদের। তিনি বায়ুদূষণ রোধে দুই সিটি করপোরেশন ও পরিবেশ অধিদফতরের কার্যক্রমকে আরও সক্রিয় করার আহ্বান জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বায়ুদূষণে বাংলাদেশের অবস্থান অবশ্যই লজ্জার। এসব মানুষেরই সৃষ্টি। প্রতিরোধে যে ব্যবস্থা সংশ্লিষ্টদের সেগুলো খুবই বাজে।’

এসময় মেট্রোরেলের পিলারে সাঁটানো পোস্টারের বিষয়েও কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এসব পোস্টার যারা লাগিয়েছেন তারা নিজ দায়িত্বে সেগুলো সরাবেন, অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button