Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ২৮

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ২৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে বুধবার (২১ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ২১২ পিস ইয়াবা, ৬ কেজি ৬৭০ গ্রাম গাঁজা, ১৪৯ গ্রাম ২৮৯ পুরিয়া হেরোইন ও ৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button