Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় নির্বাচন

বিএনপির ৫ এমপির পদত্যাগে শূন্য হওয়া আসনে ভোট ১ ফেব্রুয়ারি: ইসি

বিএনপির পদত্যাগী এমপিদের আসনের নির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) ভোটগ্রহণ চলবে। রোববার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এর সভাপতিত্বে কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ইসি সচিব বলেন, জাতীয় সংসদ সচিবালয় ১১ ডিসেম্বর জাতীয় সংসদের পাঁচটি আসন শূন্য করে সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করে। নির্বাচন কমিশন এর পাঁচটি আসনে উপনির্বাচনের তফসিল সিদ্ধান্ত নিয়েছে। যেসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- চাঁপাইনবাবগঞ্জ-২, বগুড়া-৪, বগুড়া-৬, ঠাকুরগাঁও-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২। ভোটে সিসি ক্যামেরা থাকবে কি না তা পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে ইসি সচিব জানান।

এর আগে, গত ১১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ও সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা পদত্যাগ করেন। ওইদিনই পদত্যাগপত্র গ্রহণ করে সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button