Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানী

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৩৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৩ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ৭১৯ পিস ইয়াবা, ৩ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া, ৯০ গ্রাম ৩৯ পুরিয়া হেরোইন, ২ বোতল দেশি মদ, ১০ ক্যান বিয়ার ও ১১ কেজি ৫৬০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button