রাজধানী
ডিএমপির বিশেষ অভিযানে চার দিনে গ্রেফতার ৪৭২

অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদর দপ্তরের নির্দেশে গত বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হওয়া বিশেষ অভিযানে চার দিনে রাজধানী ঢাকা থেকে ৪৭২ জনকে গেফতার করেছে পুলিশ।
আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া উইং থেকে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানানো হয়েছে।ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার ফারুক হোসেন জানান, পুলিশের এ বিশেষ অভিযান চলবে।
ডিসেম্বরে বিজয় দিবসসহ গুরুত্বপূর্ণ কিছু দিবসকে কেন্দ্র করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিশেষ অভিযান শুরুর আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল।



