জাতীয় নির্বাচন
ফরিদপুর-২ শূন্য আসনে উপ-নির্বাচন ৫ নভেম্বর

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে সদ্য প্রয়াত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নির্বাচনী এলাকা ফরিদপুর-২ শূন্য আসনে উপনির্বাচন । আজ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টোবর সোমবার, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর বুধবার ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর ।
মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১৩ থেকে ১৫ অক্টোবর এবং আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ অক্টোবর।
এই আসনে উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে।
সংসদ সদস্য জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ফরিদপুর-২ আসনটি শুন্য হয়।
বাংলা টিভি / বুলবুল



