Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

বিয়ে ভেঙে গেল রাখি’র

রাখি সাওয়ান্তের ৩১ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। কিন্তু তার আগেই বড় ধাক্কা খেলেন তিনি। সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি দীপক কালালের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল রাখির। কিন্তু সেই বিয়ের আগেই দুঃসংবাদ।

ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে দীপক কালাল দাবি করেন, তাদের বিয়ের বাতিল হয়ে গেছে। সেই সঙ্গে ওই ভিডিওতে দীপককে অন্য আর একটি মেয়ের সঙ্গে দেখা গেছে। ওই মেয়েটিই এখন তার গার্লফ্রেন্ড বলে দাবি করেছে দীপক।
এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই হতবাক সকলে। কারণ লস অ্যাঞ্জেলেসে ধুমধাম করে বিয়ে হবে বলে আগেভাগেই ঘোষণা করে দিয়েছিলেন রাখি। বলিউডে বড় বড় সেলিব্রিটিরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছিলেন রাখি। এমনকী নগ্ন হয়ে বিয়ে করার কথাও বলেছিলেন তিনি। কিন্তু তার সেই সব স্বপ্নে কার্যত জল ঢেলে দিলেন হবু স্বামী দীপক।

তবে দীপকের এই ভিডিও ভাইরাল হওয়ার পরে রাখি এখনও কিছু জানাননি। তবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একের পর এক ব্রেক আপের প্রতীকী ছবি পোস্ট করে চলেছেন তিনি। যা দেখে অনেকেই হাসি ঠাট্টায় মেতেছেন। কেউ কেউ আবার বলছেন পুরোটাই সাজানো, আগে থেকেই সমস্ত কিছু ঠিক করা ছিল। প্রচারের জন্য এই সব করছেন রাখি।

সংশ্লিষ্ট খবর

Back to top button