Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদন

স্বামীর নির্যাতন নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানান, শারীরিক নির্যাতন করতেন তার স্বামী। নির্যাতনে তার হাত পর্যন্ত ভেঙে গিয়েছিল।

২০১৫ সালে ফেসবুকে বেসরকারি চাকরিজীবী হারুনুর রশীদ অপুর সঙ্গে পরিচয় হয় শবনম ফারিয়ার। ২০১৮ সালে তারা আংটি বদল করেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ে হয় ফারিয়া ও অপুর। বিয়ের ঠিক ১ বছর ৯ মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের। তখন ফারিয়া বিচ্ছেদের বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

সাবেক স্বামীর সঙ্গে সম্পর্কে কোনো তিক্ততা নেই বলে জানিয়েছিলেন তিনি।  সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইলমার মৃত্যু প্রসঙ্গে বলতে গিয়েই ফারিয়া স্বামীর নির্যাতনের বিষয়ে মুখ খুললেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘মৃত মেয়েটার ছবি দেখার পর বারবার আমি দেড়/দুই বছর পেছনে ফিরে যাচ্ছিলাম। মনে পড়ছে কীভাবে আমি ‘দেবী’ সিনেমার পুরো প্রমোশন ভাঙা হাত নিয়ে করেছি, যখন কেউ জানতে চেয়েছে কি হয়েছে, বলেছিলাম সিঁড়ি থেকে পরে ব্যথা পেয়েছি!’

ফারিয়া আরও লেখেন, ‘আমার সাহস ছিল না সবাইকে বলার যে কীভাবে ব্যথা পেয়েছি! কারণ আমি জানতাম এই মানুষটার সাথেই থাকতে হবে’ নিজের দোষ ভেবে চুপ থেকেছিলেন ফারিয়া।

প্রসঙ্গত, কণ্ঠশিল্পী লোপা হোসাইনের ফেইসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্ট শেয়ার করেই কথাগুলো লিখেছেন শবনম ফারিয়া। লোপা হোসাইন পারিবারিক নির্যাতনে মারা যাওয়া ঢাবি ছাত্রী ইলমার মৃত্যুর প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন।

বাংলাটিভি/ জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button