Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনবলিউড

অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল

অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন দুই বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাদের বিয়ের প্রত্যক্ষ সাক্ষী থাকলেন সবচেয়ে কাছের বন্ধু ও পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বসেছিল এই রাজকীয় বিয়ের আসর।

এদিন বিকেলে বারওয়ারা ফোর্টের শীষমহলে তৈরি রাজকীয় মণ্ডপে অগ্নিসাক্ষী রেখে সাত পাক ঘুরেছেন ‘ভিক্যাট’। এসময় বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখার্জির সাজানো লাল লেহেঙ্গায় আলো ছড়িয়েছেন ক্যাটরিনা। কড়া নিরাপত্তার মধ্যেও ফাঁস হয়েছে নতুন বউয়ের কিছু ছবি। তাতে আবছা দেখা যাচ্ছে ক্যাটরিনার মুখ, তা দেখেই ধন্য ধন্য করছেন অন্ধভক্তরা।

বিয়ে নিয়ে যে পরিমাণ গোপনীয়তা বজায় রেখেছেন ভিকি-ক্যাটরিনা তাতে অবাক হওয়া স্বাভাবিক। কিন্তু এত গোপনীয়তার মধ্যেও ছবি শিকারিদের নজর এড়াতে পারেননি তারা। দূর থেকেই বর-কনের বেশে লেন্সবন্দি হলেন দুই তারকা।

বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ক্যাটরিনার ছয় ভাইবোন, মাসহ নিকটাত্মীয়রা। অভিনেত্রীর খুব কাছের বন্ধু মিনি মাথুর, ‘এক থা টাইগার’ সিনেমার পরিচালক কবির খানও বিয়ের আসরে উপস্থিত ছিলেন। হাজির হয়েছেন অঙ্গদ বেদী, নেহা ধুপিয়ারা, বিজয় কৃষ্ণ আচার্যরা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button