Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনবিনোদনমূলক অনুষ্ঠান

রাসেলের জন্য অপেক্ষা সিনেমাতে মমতাজের গান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে তৈরি হচ্ছে বিশেষ সিনেমা ‘রাসেলের জন্য অপেক্ষা’। আর এই সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন একাধিকবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা মমতাজ বেগম।

সেলিনা হোসেনের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন নূরে আলম। এটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। এই সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।

সিনেমার গানটির শিরোনাম ‘ঝলমলে আকাশ যেমন আধারে ঢেকে যায়’। এর কথা লিখেছেন হাসান মতিউর রহমান। সুর করেছেন ইমন সাহা। সাউন্ড ইন্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন আজম বাবু।

এদিকে, প্রথমবারের মতো গান শোনাতে মক্কা-মদিনার দেশ সৌদি আরব যাচ্ছেন মমতাজ। আগামী ২৪ ডিসেম্বর সৌরি আরবের জেদ্দায় হবে মমতাজের এই শো। এরইমধ্যে এ আয়োজনের সব কিছু চূড়ান্ত হয়েছে। ২২ ডিসেম্বর ঢাকা ছাড়বেন গায়িকা।

মমতাজ আরও জানান, সৌদি আরবের আগে সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি। ১৬ ডিসেম্বর দুবাইতে একটি অনুষ্ঠানে গাইবেন। এরপর ১৮ ডিসেম্বর মাতাবেন শারজাহ। এই অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও ভারত এবং পাকিস্তানের শিল্পীরা অংশ নেবেন। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই দুটি আয়োজন হচ্ছে বলে জানান তিনি।

বাংলাটিভি/জাবেদ/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button