Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

সুজানাকে নিয়ে হৃত্বিকের ইনস্টাগ্রামে পোস্ট

সেই ২০১৪ সালে বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের সঙ্গে সুজানা খানের বিচ্ছেদ হয়েছে । এখনো তাদের দেখা হয় কথা হয়। বিচ্ছেদের পরেও তাদের সম্পর্কটা টিকে আছে দুই সন্তান রেহান ও হৃদান জন্য। এখন এক সঙ্গে ঘুরতেও যান এই দম্পতি।

দেশ-বিদেশে প্রায়ই দুই ছেলে ও সাবেক স্ত্রীকে নিয়ে বেড়াতে যেতে দেখা যায় হৃত্বিককে। হৃত্বিক অ্যাডভেঞ্চার ভালোবাসেন, একইভাবে তার দুই ছেলে রেহান ও হৃদানও অ্যাডভেঞ্চার পছন্দ করেন।1505114704449 51

সম্প্রতি সুজানাও দুই ছেলেকে নিয়ে ইতালি গিয়েছিলেন হৃত্বিক। সেখানেই রেহান ও হৃদানের সঙ্গে তার কিছু ছবি তুলেছেন ‘প্রাক্তন’ সুজানা। সেই ছবিই ইনস্টাগ্রামে পোস্ট করে ‘প্রাক্তন’কে খোলা চিঠি লিখেছেন হৃত্বিক।

হৃত্বিক লিখেছেন, ‘এই হল সুজানা, আমার সবথেকে কাছের বন্ধু (প্রাক্তন স্ত্রী) আমার সঙ্গে আমার দুই ছেলের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন সুজানা। এটা আমার দুই সন্তার গল্প। এই যে পৃথিবী একটি দিগন্ত, সীমারেখার মাধ্যমে আলাদা হয়েছে। এই সীমানাই আমাকে এক সূত্রে বেঁধেছে। তুমি আলাদা কিছুই চাইতেই পারো, তবে এটা ( সম্পর্ক) এখনও অবিভক্তই রয়েছে। এখানে আরও বেশি সহনশীল, সাহসী, খোলামেলা, ভালোবাসায় মেশা বিশ্ব।’

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button