
দেশের সমালোচিত তরুণ গায়ক মঈনুল আহসান নোবেলকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন তাঁর স্ত্রী মেহরুবা সালসাবিল। আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল।
গত ১১ সেপ্টেম্বর এই তালাকনামা নোবেলের ঠিকানায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এসময় নোবেলের বিরুদ্ধে অভিযোগ করে স্ত্রী সালসাবিল বলেন, ‘নোবেল মানসিকভাবে চরম অসুস্থ, চরম মাদকাসক্ত, নারীনেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত; সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাঁকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’
অন্তর্জালেও মঈনুল আহসান নোবেল বিচ্ছেদের কথা জানিয়েছেন।
২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মঈনুল আহসান নোবেল।
বাংলাটিভি/ সাকিব



