Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

বেগুনী-সাদায় লাস্যময়ী পরীমনি

ঢালিউডের লাস্যময়ী চিত্রনায়িকা পরীমনি। সব শঙ্কা কাটিয়ে কাজে ফিরেছেন। সম্প্রতি অংশ নিয়েছেন ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ সিনেমার ডাবিংয়ে।

এদিকে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন এ লাস্যময়ী। ছবিতে সাদা ব্লাউজের সঙ্গে বেগুনী শাড়িতে দেখা গেছে পরীমনিকে। এর সঙ্গে মিলিয়ে হাতে চুড়ি, কানে দুল আর ঠোঁটে লিপস্টিক লাগিয়েছেন।

স্বাভাবিক জীবনে ফিরছেন পরীমনি। ব্যস্ত হয়ে উঠছেন কাজগুলো নিয়ে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব হচ্ছেন তিনি।

ছবির ক্যাপশনে আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড়ের একটি উক্তি শেয়ার করেছেন। তার সঙ্গে জুড়ে দিয়েছেন বেগুনী আর সাদা রঙের ভালোবাসার ইমোজি। পরীমনি লিখেছেন, ‘আপনি যদি একটি বিবৃতি দিতে চান তাহলে বেগুনী পরিধান করুন।’

বেগুনী রঙ মূলত আরাম, শান্তি, শক্তি ইত্যাদি ভাব প্রকাশ করে। অন্যদিকে, সাদা রঙকে বলা হয় পূর্ণতা, শুদ্ধতা ও শান্তির প্রতীক। বেগুনী-সাদা জড়িয়ে হয়ত শান্তির বিবৃতিই দেওয়ার চেষ্টা করেছেন হালের এ সুন্দরী! যদিও পোস্টের কমেন্টস অপশন লিমিটেড করে রেখেছেন পরীমনি। বোঝাই যাচ্ছে, দুষ্টু নেটিজেনদের আক্রমণ থেকে বাঁচতে এ কাজ করেছেন তিনি।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button