Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

আবারও প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চেয়েছেন পরীমনি

জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বাসায় ফিরেও অনিরাপদে ভুগছেন ঢাকাই সিনেমার ‘ডানাকাটা পরী’ খ্যাত চিত্রনায়িকা পরীমনি। তিনি দাবি করেছেন বাসায় ফিরেও নিরাপদে নেই তিনি। তাই ফের প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চেয়েছেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে একটি স্ট্যাটাস দিয়েছেন।

পরীমনি সেই স্ট্যাটাসে লিখেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন। রাস্তার মানুষগুলোও এত অনিরাপদ নয়। একবার একটু দেখেন না আমার দিকে, কি করে বেঁচে আছি।‘

তবে পরীমনির এই স্ট্যাটাসের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

এর আগে ১৩ জুন ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে এর প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে খোলা চিঠি পোস্ট করেন পরীমনি। সেই স্ট্যাটাসের সূত্র ধরে গ্রেপ্তার হন ব্যবসায়ী নাসির উদ্দিন আহমেদ। পরে তিনি জামিনে ছাড়া পান।

এদিকে ২৭ দিন আটক থাকার পর ১ সেপ্টেম্বর জামিনে ছাড়া পেয়েছেন পরীমনি। বর্তমানে বনানীতে নিজের বাড়িতেই অবস্থান করেছেন এই নায়িকা।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button