Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববাংলা

ইতালিতে তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখছে বাংলাদেশিরা

ইউরোপের দেশ ইতালিতে বাংলাদেশিরা এখন তথ্যপ্রযুক্তি খাতে এগিয়েছেন বহুদূর।গড়ে তুলেছেন অনেক তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠান।  এখন নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশীরা ঝুঁকছেন তথ্যপ্রযুক্তি খাতে।ফলে অনেক বাংলাদেশীদের কমর্সংস্থানের সুযোগও বাড়ছে ধীরে ধীরে।  

হোটেল রেস্টুরেন্ট গ্রোসারি শপ ছাড়াও ইতালি প্রবাসী বাংলাদেশিরা এখন তথ্যপ্রযুক্তি খাতে এগিয়েছেন অনেক দূর। একসময় বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় কাজ খুঁজলেও, বর্তমানে সমগ্র ইতালিতে নিজেরাই গড়েছেন অনেক ব্যবসা প্রতিষ্ঠান। ফলে সৃষ্টি হয়েছে অনেক বাংলাদেশীর কমর্সংস্থানের সুযোগ ।ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মজীবন সবক্ষেত্রেই তথ্যপ্রযুক্তির ব্যবহার এখন অপরিহার্য।  তাই এখানে ব্যবসায়র সুযোগও প্রসারিত।

অনেক বাংলাদেশি শিক্ষার্থী যারা তথ্যপ্রযুক্তি খাতে পড়াশোনা শেষ করে প্রবাসে গিয়ে অন্য সেক্টরে কাজ খুজছেন। বরং এটা না করে তথ্যপ্রযুক্তিতে ধৈর্য্যর সাথে লেগে থাকলে নিজেই উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠান করতে পারবেন বলে মনে করেন বিশ্লেষকরা।

ইতালীতে ছোট বড় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরা যেমন স্বাবলম্বী হয়েছে,তেমনি শত শত মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রও তৈরী করেছেন তারা।এতে করে প্রবাসী বাংলাদেশিদের উপকার হচ্ছে বলে মন্তব্য বিশিষ্টজনেদের।

নিউজ ডেস্ক/ বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button