
প্রিয় তারকাদের ব্যবহৃত জিনিস সংগ্রহ করা ভক্তদের কাছে এক প্রকার নেশা। বিভিন্ন সময়ে পছন্দের তারকাদের সামান্য জিনিস কোটি কোটি টাকায় কিনতেও পিছপা হন না ভক্তরা। তেমনি এক অবাক কান্ড ঘটলো এবার।
২০০৪ সালে ‘মুঝছে শাদি কারোগি’সিনেমাটি মুক্তি পেয়েছিল। এ সিনেমায় সালমান খান, প্রিয়াঙ্কা চোপড়া ও অক্ষয় কুমার অভিনীত একাধিক গান সুপারহিট। তবে ‘জিনে কে হেঁ চার দিন’ গানের সঙ্গে সালমানের সেই বিখ্যাত তোয়ালে নিয়ে নাচের স্টেপ সবচেয়ে বেশি আলোচিত হয়।
সেই সুপারহিট তোয়ালে পরে নিলামে বিক্রি হয়। সাল্লুর এক ভক্ত ১ লাখ ৪২ হাজার রুপিতে (যা বাংলাদেশি টাকায় দেড় লাখেরও বেশি) কিনে নিয়েছিলেন এই তোয়ালে। ব্যাপারটি বেশ অবাক করা হলেও ভক্তদের পাগলামির কাছে এটি কিছুই নয়। যে কোনো ভক্তের কাছেই তার প্রিয় তারকার জিনিস সংগ্রহ করা আনন্দের।
তবে শুধু সালমানই নন আমির খানের ‘লগন’ সিনেমায় ব্যবহৃত ব্যাটটিও নিলামে বিক্রি হয়েছে এক লাখ ৫৬ হাজার রুপিতে। অন্যদিকে, সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমায় মাধুরীর পরা সবুজ ও সোনালি অ্যামব্রয়ডারি করা লেহেঙ্গাটি নিলামে বিক্রি হয়েছে তিন কোটি রুপিতে।



