
শীঘ্রই ওয়েব সিরিজে দেখা যাবে আলোচিত-সমালোচিত টিকটকার অপু ভাইকে। ইয়াছিন আরাফাত তার আসল নাম হলেও সামাজিক মাধ্যমে অপু ভাই নামটাই সবার কাছে পরিচিত।
পরিচালক অনন্য মামুনের ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’ ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন এই ‘অপু ভাই।’
অনন্য মামুন নিজেই নরসুন্দর থেকে টিকটকের মাধ্যমে সামাজিক মাধ্যমে তুমুল পরিচিতি পাওয়া এই তরুণ কে নিয়ে কাজ করার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওয়েব সিরিজটির কেন্দ্রীয় একটি চরিত্রে অপু ভাইকে দেখা যাবে।
কয়েক দিন আগে তাকে চূড়ান্ত করা হয়েছে বলে জানা যায়। এতে অভিনয়ের জন্য তার লুকে পরিবর্তন আনা হচ্ছে বলেও ফেইসবুকে তার প্রকাশিত ছবিতে বোঝা যাচ্ছে।
অনন্য মামুন বলেন, যেহেতু সে নতুন, তাই তাকে অভিনয়ের উপর গ্রুমিং করানো হচ্ছে। আমার বিশ্বাস সে ভালো করবে। ’
মামুন আরও জানান, সিরিজটিতে অপু ভাইয়ের চরিত্রের নাম আলিয়ান। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’-এর শুটিং শুরু হতে যাচ্ছে যেখানে এক ঝাঁক নতুন শিল্পীদের দেখা যাবে।
উল্লেখ্য, এর আগে একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত আদনান আল রাজীবের ‘ইউটিউমার’-এ এক ঝলক দেখা গিয়েছিল অপু ভাইকে।
বাংলাটিভি/নিহান



