Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

রিমান্ড ও জামিন নাকচ করে নায়িকা একাকে কারাগারে পাঠানোর নির্দেশ

‘সিমন হাসান একা’- ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় নাম। মান্না থেকে শুরু করে তৎকালীন তরুণ শাকিব খানের সাথে জুটি বেঁধে কাজ করা তথা প্রথম সারিতে থাকা অন্যান্য সব অভিনেতার বিপরীতে কাজ করে নজরে আসা অভিনেত্রী এই ‘একা’। বেশ কিছু সুপারহিট সিনেমাও আছে তার ঝুলিতে। কিন্তু সম্প্রতি গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেফতার হয়ে আলোচনায় এসেছেন তিনি।

রোববার বিকেলে ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম মোহাম্মদ জসিম পৃথক দুই মামলায় রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে চিত্রনায়িকা একাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে এখন তার ঠিকানা কাশিমপুর কারাগারের নারী ওয়ার্ড এ।

অন্যায় করলে শাস্তি পেতে হবে এটাই স্বাভাবিক। কিন্তু তিনি আসলেই অন্যায় করেছেন কিনা সেটা প্রমানের আগে তাকে গ্রেফতারের পর দীর্ঘদিনের কর্মস্থল বিএফডিসি কেন্দ্রীক কোনো সংগঠন এ ব্যপারে কোনো বিবৃতি দেয়নি।

পরিচালক সমিতি, শিল্পী সমিতির কেউ এ ব্যপারে কোনো কথা বলেননি কিংবা মন্তব্য করতে রাজি হয়নি।

বাংলাটিভি/ নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button