Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদন

লাইফ সাপোর্টে ফকির আলমগীর

করোনায় আক্রান্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবণতি হওয়ায় এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে। ১৮ জুলাই রাতে চিকিৎসকেরা তাকে কৃত্রিম এই সাপোর্ট দিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীর ছেলে মাশুক আলমগীর রাজীব।

এ সময় মাশুক আলমগীর রাজীব জানান, অক্সিজেন স্যাচুরেশন ৪৫–এ নেমে আসায় চিকিৎসকেরা তাঁর বাবাকে ভেন্টিলেশন নেওয়ার পরামর্শ দেন। ভেন্টিলেশনে নেওয়ার পর থেকে ফকির আলমগীরের অক্সিজেন স্যাচুরেশন ৯০–এ উন্নীত হয়েছে।

এর আগে ১৪ জুলাই ফকির আলমগীরের করোনাভাইরাস পজিটিভ ফল আসে। এরপর চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

পরে ১৫ জুলাই রাত ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড ইউনিটে ভর্তির পরপরই তাকে আইসিইউ নেওয়া হয়।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button