Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ইউরোপবিশ্ববাংলা

স্পেনে ব্যবসার পাশাপাশি প্রবাসীরা যুক্ত হচ্ছে মূলধারার রাজনীতিতে

স্পেনে ব্যবসা বানিজ্যের পাশাপাশি অনেকে যুক্ত হচ্ছেন সেদেশের মূল ধারার রাজনীতিতে। প্রবাসীদের সহযোগিতা এবং বাংলাদেশকে তুলে ধরতেই স্প্যানিশ মূল ধারার রাজনৈতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন দেশটিতে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা।

নতুন প্রজন্মকে সেভাবেই তৈরী করতে সবারপ্রতি আহবান স্পেন প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতাদের। স্পেনে প্রায় ৫০ হাজার বাংলাদেশিদের বসবাস। দেশটিতে বেড়ে উঠছে নতুন প্রজন্ম। ইউরোপের রাজনীতিতে বাংলাদেশিরা যথেষ্ট এগিয়ে থাকলেও, স্পেনের মূল ধারার রাজনীতিতে বাংলাদেশিদের অবস্থান খুবই নাজুক।

বর্তমানে দেশটির মুল ধারার রাজনীতিতে যুক্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ব্যবসা বানিজ্যের পাশাপাশি কাজ করছেন তারা।

বাঙালী কমিউনিটিকে শক্তিশালী করতে সেদেশের রাজনীতিতে যুক্ত হচ্ছেন বলে জানান প্রবাসী এ নেতা। স্পেনে প্রবাসীদের জন্য মসজিদ, মাদ্রাসা, স্কুল, খেলার মাঠ, শহীদ মিনারসহ বিভিন্ন দাবি দেশটির সরকারের কাছে তুলে ধরছেন বলে জানান প্রবাসী নেতারা।

বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button