Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

মামি এর চেয়ারপারসনের পদ থেকে সরে দাঁড়ালেন দীপিকা

একের পর সিনেমার শিডিউল তার। এর মধ্যে অন্য কাজে একদমই সময় দিতে পারছেন না তিনি, বর্তমানে বেশ ব্যস্ত সময় পাড় করছেন দীপিকা পাড়ুকোন। । তাই সরে দাঁড়ালেন মুম্বাই অ্যাকাডেমি অব দ্য মুভিং ইমেজের (মামি) চেয়ারপারসনের পদ থেকে। ২০১৯ সালে মামিতে যোগ দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন।

ইনস্টাগ্রামে দীপিকা লেখেন,মামির বোর্ড মেম্বার ও চেয়ারপারসন হিসেবে কাজের অভিজ্ঞতা আমার কাছে শিক্ষণীয় হয়ে থাকবে। পেশাগত ব্যস্ততার কারণে আমি মামিকে সময় দিতে পারছি না। সে কারণে মামির চেয়ারপারসন পদ থেকে সরে দাঁড়াচ্ছি। তবে আমি এর সঙ্গে আজীবন থাকব।

উল্লেখ্য, দীপিকা এখন পুরোদমে ব্যস্ত কাজ নিয়ে। শিগগিরই শুরু করবেন ‘পাঠান’ সিনেমার শুটিং। সেই প্রস্তুতি চলতি সময়ে নিচ্ছেন তিনি। ‘ওম শান্তি ওম’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’-এর পর আবারও শাহরুখ খানের বিপরীতে ফিরছেন তিনি।

অন্যদিকে ‘পিকু’র পর আবারও অমিতাভ বচ্চনের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন দীপিকা। হলিউডের ‘দ্য ইন্টার্ন’-এর রিমেক সিনেমায় অভিনয় করবেন এই দুই তারকা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button