Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদন

নুসরাত ফারিয়ার কুইক রেসিপি

অল্প সময়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন নুসরাত ফারিয়া। দুই বাংলায় সিনেমার কাজ নিয়ে বর্তমানে ভীষণ ব্যস্ত সময় পার করছেন তিনি। এরইমধ্যে দীর্ঘদিন পর ফিরলেন উপস্থাপনায়।

পুরো রমজান মাস জুড়ে চারটি বেসরকারী টিভি চ্যানেলের একটি রান্নার অনুষ্ঠানের উপস্থাপনায় দেখা যাবে তাকে। অনুষ্ঠানটির নাম ‌কুইক রেসিপি, সিজন-৩ । আরএকে সিরামিকস নিবেদিত অনুষ্ঠানটির পাওয়ার্ড বাই হিসেবে থাকছে রাঙাপরী মেহেদী। অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও প্রযোজনায় রয়েছেন আফতাব বিন তমিজ। পরিচালনা করছেন জাহিদ হোসেন সুমন।

 

173059961 819898675273755 222840323068654345 n

অনেকদিন পর উপস্থাপনায় ফেরা নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ভিন্নধর্মী একটি অনুষ্ঠান। আমার উপস্থাপনায় সালমান সজল ও জলি খান নামে দুজন শেফের মজার রান্নার রেসিপি দর্শকরা দেখতে পাবেন। রমজান মাসে ইফতার ও সেহেরীতে একটু সচেতনভাবে খাবার গ্রহণ করলে সকল প্রকার সমস্যা এড়িয়ে সুস্থভাবে  রোযা রাখা সম্ভব। অল্প সময়ের মধ্যে কিভাবে স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়। সেটাই দেখানো হবে এই অনুষ্ঠানে।আশা করি, সবার ভালো লাগবে।

রাজধানীর বনানীতে এর শুটিং চলছে। গ্রন্থনা, পরিকল্পনা ও প্রযোজনা করেছেন আফতাব বিন তমিজ। তমিজ বলেন, রমজানের  শুরু থেকেই  থেকে প্রতিদিন বিকাল ৪টা ১৫ মিনিট থেকে পর্যায়ক্রমে মোট চারটি টিভি চ্যানেলে অনুষ্ঠানটি প্রচার করা হবে।

একুশে টিভিতে ৪টা ১৫ মিনিট, এটিএন বাংলায় ৪টা ৩০ মিনিট, বাংলা টিভি ৪টা ৪৫ মিনিট এবং ডিবিসিতে বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button