Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

করোনাকালে সর্বোচ্চ প্রেক্ষাগৃহে ‘স্ফুলিঙ্গ’

দেশের ৩৫ প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেল মম–শ্যামল–পরিমনীদের সিনেমা ‘স্ফুলিঙ্গ। করোনাকালীন সময়ে এটিই সবচেয়ে বেশি হলে মুক্তি পেয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ মুক্তি দেওয়া হলো ছবিটি।

স্ফুলিঙ্গ তরুণ একটি গানের দলের কাহিনি। নেপথ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে শিল্পসুচে গেঁথেছেন নির্মাতা। বর্তমান তারুণ্যের সংকটকে যুদ্ধদিনের তারুণ্যের সংগ্রামের সঙ্গে মিলিয়ে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। ছবিটি মুক্তির আগেই দুটি গান অনলাইন প্ল্যাটফর্মে দর্শকপ্রীতি কুড়িয়েছে। ছবির ভাবনা, গল্প, নির্মাণে পরিচালক রেখেছেন স্বকীয়তার ছাপ।

প্রেম, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের এ ছবিটি নির্মাণ করেছেন তৌকীর আহমেদ। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো কোনো সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মওলা। এ নিয়ে ভীষণ রোমাঞ্চিত এই অভিনেতা। এই সিনেমার মাধ্যমে এক রোমান্টিক ভাবমূর্তি নিয়ে পর্দায় এসেছেন তিনি।

সিনেমাটির পরিবেশনা প্রতিষ্ঠান দ্য অভি কথা চিত্রের কর্ণধার অভি গণমাধ্যমকে জানিয়েছেন, মোট ৩৫ সিনেমা হলে মুক্তি পেয়েছে। এর মধ্য দিয়ে প্যান্ডামিকে স্ফুলিঙ্গ সর্বোচ্চ সিনেমা হল পেল।

তারকাবহুল এই ছবির চারটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, পরীমণি, শ্যামল মাওলা ও জাকিয়া বারী মম। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা। সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে আছেন পিন্টু ঘোষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button